জীবনের পড়ন্ত বিকালে দাঁড়িয়ে...❓
সন্ধ্যা বেলা সবচেয়ে আনন্দঘন ও সুন্দর মুহূর্ত ছিল, যখন আমরা শৈশবে ও কিশোর জীবনে ছিলাম। সোনালি সেই সময়গুলোর সন্ধ্যায় আমরা নানারকম খেলাধুলায় মজে থাকতাম। প্রতিটি ব্যস্ত মানুষ সবচেয়ে যে সময়টি বেশি মিস করে তা হলো সন্ধ্যা বেলা। ব্যাবসা-বাণিজ্য, চাকরি-শ্রম, সাংসারিক কাজ, জীবনাপোকরণ অন্বেষণের ব্যস্ততায় এ সময়টি এখন সোনার হরিণ। সন্ধ্যা বেলায় কার না ফিরে যেতে মনে চায়? কিন্তু জীবনের পড়ন্ত বিকাল পেড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, সেই সন্ধ্যাকে আনন্দঘন করতে আমরা কী প্রস্তুতি নিয়েছি? শৈশবের সেই সন্ধ্যা আর এই সন্ধ্যা কি সমান? আমাদের আকাঙ্খিত সন্ধ্যা আর এই সন্ধ্যার মাঝে রয়েছে যোজন যোজন ফারাক। বুদ্ধিমানরা কি সে সন্ধ্যার ব্যাপারে অমনোযোগী থাকতে পারেন? আল্লাহ তা‘আলা বলেন, {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (18) وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ ۚ أُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (19)} হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে, আগামীকাল...