জীবনের পড়ন্ত বিকালে দাঁড়িয়ে...❓
সন্ধ্যা বেলা সবচেয়ে আনন্দঘন ও সুন্দর মুহূর্ত ছিল, যখন আমরা শৈশবে ও কিশোর জীবনে ছিলাম। সোনালি সেই সময়গুলোর সন্ধ্যায় আমরা নানারকম খেলাধুলায় মজে থাকতাম। প্রতিটি ব্যস্ত মানুষ সবচেয়ে যে সময়টি বেশি মিস করে তা হলো সন্ধ্যা বেলা। ব্যাবসা-বাণিজ্য, চাকরি-শ্রম, সাংসারিক কাজ, জীবনাপোকরণ অন্বেষণের ব্যস্ততায় এ সময়টি এখন সোনার হরিণ। সন্ধ্যা বেলায় কার না ফিরে যেতে মনে চায়?
আল্লাহ তা‘আলা বলেন,
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (18)
وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ ۚ أُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (19)}
হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে, আগামীকালের (পরকালের) জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন।
তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মভোলা। এরাই পাপাচারী লোক।
- সূরা আল-হাশর, আয়াত নং ১৮-১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন